গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ থানা প্রতিনিধি

৯ অক্টোবর, ২০২৩ ০৫:৫৪ পূর্বাহ্ন

গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার (০৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর আগ্রাকুন্ডাঃ গ্রামের আতাই প্রামানিক এর ছেলে মো. রাজিব আহম্মেদ (২০)।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) বেলা আড়াই টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ রাজ্জাকের বাড়ীর সামনে গলি পথের উপর থেকে তাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ অক্টোবর, ২০২৩ ০৫:৫৪ পূর্বাহ্ন