শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের বৈঠক আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন

     মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের বৈঠক আজ

    ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শনিবার ঢাকায় এসেছে ৭ সদস্যের দলটি।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

    অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। আজ বেলা ১১টায় বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৮ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট। ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী, একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।




    রাজনীতি - এর আরো খবর