শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় পার্টির শাসন আমলে কোন দুর্নীতি হয়নি: আব্দুর রশীদ সরকার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    জাতীয় পার্টির শাসন আমলে কোন দুর্নীতি হয়নি: আব্দুর রশীদ সরকার

    আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিকী কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার (৮ অক্টোবর) সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, গাইবান্ধা জেলার আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন। অন্যান্যদের মদ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।

    সভায় আব্দুর রশীদ সরকার বলেন, জাতীয় পার্টির শাসন আমলে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিচার ব্যাবস্হা দৌড় গড়ায় পৌঁছে দিতে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।

    তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ - বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। তাই দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। এর জন্য সকল ভেদাভেদ ভুলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে গাইবান্ধার ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করতে হবে।

    বক্তারা; আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা কাউন্সিল ও সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন