শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাসূল সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত: পীর সাবির শাহ

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    রাসূল সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত: পীর সাবির শাহ

    রাসূল (স:) সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন,তার জীবন দর্শনে রয়েছে মানব জাতির জন্য মূক্তির একমাত্র পাথেয়। তিনি আল্লাহ ও রাসূলের প্রদর্শিত পথে জীবন গড়ার আহবান জানান।

    এই পৃথিবী মানুষের জন্য পরীক্ষার স্থান, সর্বদা আল্লাহ ও রাসূল যে কাজ হতে নিষেধ করেছেন তা হতে বিরত থাকা এবং যে কাজ করতে আদেশ দিয়েছেন তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে"।

    ৮ অক্টোবর (রোববার) দুপুরে তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা ময়দানে তৈয়্যবিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার উদ্যোগে আয়োজিত রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে দরবারে আলিয়া কাদেরীয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা  সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)  এ কথা বলেন।

    আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা  সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) এর সদারতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আবদুল মোনাফ সিকদার, অধ্যক্ষ আবু তৈয়্যব চৌধুরী, আল্লামা  আবুল কালাম বয়ানী, উপাধ্যক্ষ মুফতী মুজিবুর রহমান নেজামী, আশরাফ উদ্দিন সরোয়ার, আল্লামা আরম মোজাম্মেল হক, আল্লামা ফজলুল কবীর চৌধূরী, আল্লামা হাফেজ মুনিরুজ্জামান আল কাদেরী,  মাওলানা আবদুল মান্নান রেজবী,

    অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মুহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক, এস এম গিয়াসউদ্দিন শাকের, ফিন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, সদস্য মাহবুব ছাফা, তৈয়বিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন, সদস্য এহছানুল হক শাহীন,

    উপস্থিত ছিলেন আল্লামা আজিজুল হক আল কাদেরী, মাওলানা নাছির উদ্দিন তৈয়বী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আহমদ নইমী, মাওলানা বদরুল আলম হানাফী, মাওলানা শওকত হোসেন রেজভী,মাওলানা সিরাজুল মোস্তাফা আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম তৈয়বী, উত্তরজেলা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন মাস্টার, সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,  দাওয়াতে খায়র সম্পাদক আবদুল মালেক আল কাদেরী, আহসান হাবিব চৌধুরী হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক মো হাবিবুল্লাহ,

    রাঙ্গুনিয়া উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক মো আশরাফ উদ্দিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন শাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক রুহুল আমিন, পৌরসভা সভাপতি জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা গাউসিয়া কমিটির সভাপতি মো ইউসুফ মাস্টার, সাধারণ সম্পাদক মো জামাল উদ্দিন, জসিম উদ্দিন সিকদার, মাস্টার গোলাম হায়দার,

    তৈয়বিয়া সাবেক ছাত্র পর্ষদের সহ সভাপতি অধ্যাপক আহমদ শাহ আলমগীর,  এডভোকেট আবুল মনসুর, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা সালাহউদ্দিন নেজামী,  সাধারন সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম।

    দুপুর ২'টায়  তিনি প্রথমে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা ভক্তদের বায়াত করান। এরপর চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠে কনফারেন্সের ভিন্ন ধর্মের এক যুবককে  ইসলাম ধর্ম গ্রহণ করান। পরে পুরুষদের বায়াত করান। এদিন তাঁর ইমামতিতে জোহর ও আছরের নামাজে অংশ নেন মাহফিলে অংশ নেওয়া হাজার হাজার সুন্নী জনতা। (প্রেস বিজ্ঞপ্তি)।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন