সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
ফখরুল দম্পতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম-দুইজনের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্য্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) তিনি বলেন, কয়েকদিন যাবত মহাসচিবসহ ভাবী অসুস্থতা বোধ করছিলেন। গত পরশু ভাবীর এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টাইনে থেকে চিকিতসা নিচ্ছেন।”

অধ্যাপক জাহিদ বলেন, স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা  বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানী তত্তাবধায়নে তাদের চিকিতসা চলছে। উনাদের দু‘জনই এখন সুস্থ আছেন। তাদের গলায় কিছুটা খুশখুশ কাশি আছে। অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি।দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতা-কর্মীর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

গত বছরের ১০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। গুলশানের বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিতসকরা তার চিকিতসা দেন।

গতবছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসুর মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের স্থায়ী কমিটি থেকে অবসর নেয়া সাবেক সেনা প্রধান জেনারেল মাহবুবুর রহমান স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতারা চিকিতসার মাধ্যমে সেরে উঠলেও করোনায় মারা যান দলের ভাইস চেয়ারম্য্যান কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় নেতা খুররম খান চৌধুরী, খন্দকার আহাদ আহমেদ,

আবদুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ বেশকিছু নেতৃবৃন্দ।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১২ জানুয়ারী, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন