মানিকগঞ্জে পুলিশের সম্প্রীতি সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পুলিশের সম্প্রীতি সমাবেশ

সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর থানা কম্পাউন্ডে মানিকগঞ্জ থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। এছাড়ও উপস্থিত ছিলেন সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মানিকগঞ্জ,  নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মানিকগঞ্জ,  কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মানিকগঞ্জ । অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন মোঃ আঃ রউফ সরকার, অফিসার ইনচার্জ, মানিকগঞ্জ থানা।
 
মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল বিট এলাকা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। এসময় পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় মানিকগঞ্জ জেলা পুলিশ সব সময় সর্তক রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহবান জানান তিনি। যানজট নিয়ন্ত্রণে শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যানচলাচল ব্যবস্থা নিশ্চিত করবে জেলা পুলিশ।

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক বাসুদেব সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখাসহ স্থানীয় চেয়াম্যান, মেম্বার এবং সাংবাদিকবৃন্দ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৩ অক্টোবর, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ অক্টোবর, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন