শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় লক্ষ্য পূরণে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্থানীয় সরকার মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    জাতীয় লক্ষ্য পূরণে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্থানীয় সরকার মন্ত্রী

    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম তরুণ পেশাজীবীদের নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ যে বাংলাদেশের পথনকশা তৈরি করেছেন আজকের তরুণদেরই সেই লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিতে হবে। অতীতে বাংলাদেশের সমস্ত অর্জন তরুণদের প্রশংসনীয় অংশগ্রহণের ফলেই সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণরা মেধাবী হলে সে জাতি কখনো পথ হারায় না।

    তিনি শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার ২০২৩ (JCI Bangladesh Ten Outstanding Young Personse Award -2023) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস এবং বাংলাদেশে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হ্যারিস  বিন হাজী ওসমান। এতে আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া, টয়োপ ২০২৩ এর পরিচালক এবং জেসিআই বাংলাদেশের কোষাধ্যক্ষ ইরফান হক।

    বর্তমান সরকার তরুণদের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি করার জন্য ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সুবিধা চালুর ফলে এখন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় থাকা তরুণও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারছে। সরকারের কাজ নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করা উল্লেখ করে মন্ত্রী বলেন, সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে দিলে তরুনরাই তাদের ভাগ্য নিজেরা গড়ে নিতে পারে।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নেতৃত্ব গঠনের সুযোগ করে দিলে তরুণরা দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি এ সময় টয়োপ ২০২৩ এ পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ১০ জন তরুণ তরুণীকে অভিনন্দন জানিয়ে বলেন, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার অন্যান্য তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করবে।

    উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের ১০ জন তরুণ-তরুণীকে সম্মাননা দিয়ে আসছে। এ বছরের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন চিকিৎসায় ডাক্তার সায়েদুল আশরাফ কুশন, উদ্যোক্তায় ফারনাজ আলম ও মীর শাহরুখ ইসলাম, ব্যক্তিগত অর্জনে ইশতিয়াক আহমেদ ও সাইফুল ইসলাম, একাডেমিক নেতৃত্বে মাহমুদুল হাসান সোহাগ খেলাধুলায় মোঃ রোমান সানা, সাংস্কৃতিক অর্জনে মেহজাবিন চৌধুরী, অর্থনীতিতে সায়মা ইসলাম এবং প্রযুক্তি ক্ষেত্রে সৈয়দ আব্দুল্লাহ জাহের।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন