শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আ.লীগ সভাপতির কার্যালয় পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অক্টোবর, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন

    আ.লীগ সভাপতির কার্যালয় পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

    যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল শুক্রবার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছে। ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি এশা গুপ্তা, ড্যানিয়েল মার্ক এবং জিওফ্রে ম্যাকডোনাল্ডের সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ফুলের তোড়া দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

    এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    ইউএস ইনস্টিটিউট ফর পিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ড.শাম্মী আহমেদ জানান, আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।  
    শাম্মী আহমেদ বলেন, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই উপমহাদেশের রাজনৈতিক টানাপোড়েন, যা আন্তর্জাতিক পর্যায়েও যাচ্ছে, বাংলাদেশের ভূমিকা কী এবং আওয়ামী লীগের চিন্তাভাবনা কী তাও আলোচনায় উঠে এসেছে।

    তিনি আরো বলেন, "তারা ভারত ও চীনের পাশাপাশি উপমহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি।"

     




    রাজনীতি - এর আরো খবর