শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় শেখ রাসেল দিবস পালন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় শেখ রাসেল দিবস পালন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালী, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বেলুন উড়ানো ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান পৌর প্যানেল মেয়র মো. মতলুবর রহমান, বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে হুইপ ও জেলা প্রশাসকের নেতৃত্বে ”শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়” এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে  ডিবি রোড হয়ে র‌্যালিটি পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

    এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

    এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো: মওদুদ আহমেদ, এডিএম মো: মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা। এর আগে কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি প্রদর্শন করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন