শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ আছিয়া লাশ উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ আছিয়া লাশ উদ্ধার

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ অবশেষে করতোয়া নদীতে ভেসে উঠলো গাইবান্ধার পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ হওয়া নারী আছিয়া বেগমের মরদেহ।

    বুধবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী ঘোড়াঘাট উপজেলার সীমানা আমবাগানস্থ ত্রিমোহনী বীজ সংলগ্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেসে ওঠে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় নদী হতে মরদেহটি উদ্ধার করে।

    নিহত নারী পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজের কন্যা ৬০ বছর বয়সী বিধবা নারী আছিয়া বেগম। গত দুইদিন আগে পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোর্দ্দটেংরা গ্রামের আখিরা নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হয় এই নারী। পরে পলাশবাড়ী থানায় নিখোঁজ জিডি করে পরিবার। এরআগে আখিরা নদীতে নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিদল।

    এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পলাশবাড়ীর আছিয়া বেগমের। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন