শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় চোরাই ইজিবাইকসহ ৪ জন গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ অক্টোবর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় চোরাই ইজিবাইকসহ ৪ জন গ্রেফতার

    গাইবান্ধায় ব্যাটারিচালিত ২টি চোরাই ইজিবাইকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানা চত্বরে  বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

    গ্রেফতারকৃতরা, হলেন-অন্তর মিয়া (২০), আরাফাত জার্মান (২৭), বাবলু মিয়া (৩৫) ও ওয়াহেদ মিয়া (৩৩)। তাদের প্রত্যেকেরই বাড়ি গাইবান্ধার বিভিন্ন এলাকায়।

    প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ অক্টোবর বিকেলে সাঘাটার বোনারপাড়া থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। পরে বোনারপাড়ার শংকরগঞ্জ ব্রীজ এলাকা থেকে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে সুন্দরগঞ্জ থেকে চুরি হওয়া আরও একটি ইজিবাইকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২টি ইজিবাইক থেকে ২০০ এমপিআর বিশিষ্ট ৩ লাখ টাকা মূল্যের ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়।

    প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ও সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল মোত্তালিব সরকার উপস্থিত ছিলেন




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অক্টোবর, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন