শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি দেশকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করে : রিপন এমপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

    বিএনপি দেশকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করে : রিপন এমপি

    গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন বলেছেন, ফিলিস্তিনে যারা নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা করছে এবং যারা অস্ত্র দিয়ে হত্যার সহযোগিতা করছে তাদের হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি-জামায়াত।

    তিনি বলেন, বিএনপি-জামায়াতের এই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে জনগণ তা পূরণ হতে দেবে না। কেন না বর্তমান সরকার দেশের মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা প্রদানের মাধ্যমে অসহায়দের জীবনমান উন্নয়নে নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যায়, আর বিএনপি দেশকে পিছিয়ে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে। তাই স্মাট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

    শনিবার (২১ অক্টোবর) সকালে সাঘাটা উপজেলার জুমারবাড়ি সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে সামাজিক বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহামুদ হাসান রিপন এসব কথা বলেন। হলদিয়া ইউনিয়ন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।

    জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন