শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

    ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

    ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পথসভা করে দলটি।

    এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল সাম্রাজ্যবাদী আমেরিকার মদতে ফিলিস্তিনে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করছে এবং একের পর এক ফিলিস্তিনের ভূমি দখল করছে। তারা মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি তৈরি করে একদিকে যেমন নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করেছে অন্যদিকে আমেরিকার অস্ত্র ব্যবসাসহ লুটপাটের ক্ষেত্র বিস্তারে সহযোগিতা করছে।

    বক্তারা ইসরায়েলি সন্ত্রাস ও দেশে দেশে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান। একইসাথে তারা হামাসের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।

    পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল আলম আকাশ, সংগঠক প্রভাষক জাহিদুল হক ও সংগঠক সবুজ মিয়া প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন