শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ অক্টোবর, ২০২৩ ১২:০৩ অপরাহ্ন

    পলাশবাড়ীতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    নারী সংক্রান্ত খবর প্রকাশের কারণে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ-এর কথাকথিত এ্যাসিসটেন্ট ফাতেমা বেগম কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীর ৩ সাংবাদিক এবং ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ঘন্টাব্যাপী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

    পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসদু, মোমেনুর রশিদ সাগর, শাহরিয়ার কবির আকন্দ, মুশফিকুর রহমান মিল্টন, হাসিবুর রহমান স্বপন, সিরাজুল ইসলাম শেখ, স্বেচ্ছাসেবী সংগঠন বøাড ফাইর্টাসের সভাপতি আব্দুস সালাম মাসুদ ও সাধারণ সম্পাদক নাইম প্রমুখ। এসময় পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা; সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ অবিলম্বে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান হয়।

    উল্লেখ্য; গত ১২ সেপ্টেম্বর রাতে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু জাহিদ নিউ-এর অস্থায়ী কার্যালয়ে নারীসহ তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ওই নারী বাদী হয়ে পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মন্জুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন এবং আল কাদরী কিবরীয়া সবুজসহ ১০ জনকে আসামী করে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআই গাইবান্ধার উপর ন্যস্ত করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ অক্টোবর, ২০২৩ ১২:০৩ অপরাহ্ন