শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঘাটায় শহীদ ১২ মুক্তিযোদ্ধাকে স্মরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ন

    সাঘাটায় শহীদ ১২ মুক্তিযোদ্ধাকে স্মরণ

    মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৪ অক্টোবর গাইবান্ধার সাঘাটা এলাকার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সাঘাটা উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকে হত্যা করার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।

    তাদের স্বরণে মঙ্গলবার (২৪ অক্টোবর) নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথমেই শহীদদের স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, দো’আ মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্ন ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহমুদ হাসান রিপন এমপি। দলদলিয়া বিজয় স্মৃতিস্তম্ভ চত্বরে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ রসুল-এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, গাইবান্ধা জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, থানা অফিসার মো. রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

    স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের গর্ব আমাদের অহংকার। ৭১ এর মুক্তিযোদ্ধেদের রক্ত-আত্মত্যাগ বৃথা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আবার স্বাধীনতা বিরোধী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক থাকতে হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ন