জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ আটক

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩ ১২:০২ অপরাহ্ন

জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টায় উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিডিয়া বিভাগের নেতা আতাউর রহমান সরকার।

তিনি বলেন, এডভোকেট মতিউর রহমান আকন্দের উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং  সড়কের বাড়ি মঙ্গলবার রাত ১১টা থেকে ঘিরে রেখেছিলো পুলিশ। বুধবার সকাল ১১.০৮ মিনিটে এম্বুলেন্সে করে পুলিশ তাকে আটক করে বাসা থেকে নিয়ে গেছে। তিনি খুবই অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে আজ ভর্তি হওয়ার কথা ছিলো। তার ওপেন হার্ট  সার্জারি করা হয়েছিলো। এর আগেও তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার এমআরআই করেছে। বুধবার হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৫ অক্টোবর, ২০২৩ ১২:০২ অপরাহ্ন