শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাজেকে আরেকটি রিসোর্ট পুড়ল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ জানুয়ারী, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন

     সাজেকে আরেকটি রিসোর্ট পুড়ল
    সাজেকে আরেকটি রিসোর্ট পুড়ল

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের একটি পাহাড়ে এক মাসের ব্যবধানে আরও একটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। গত বুধবাঃর রাত ৩টার দিকে কংলাক পাহাড়ের ‘রক প্যারাডাইস রিসোর্টে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।

    তিনি বলেন “তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।”

     দীঘিনালা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী বলেন, প্রচণ্ড বাতাস ও পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এতে রক প্যারাডাইস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

    এই ঘটনাকে ‘নাশকতা’ দাবি করে রিসোর্ট মালিক ওমর হোসেন বিঝু বলেন, কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। দ্রুত আগুন ছড়ালে আরও ১০টি রিসোর্ট পুড়ে যেত।

    মাসখানেক আগে রক প্যারাডাইস রিসোর্টে মোবাইল চুরির দায়ে স্থানীয় এক যুবক এলাকা থেকে বিতাড়িত হয়। প্রতিহিংসাপরায়ণ হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।

    এর আগে গত ২ ডিসেম্বর রাতে রাঙামাটির পাহাড়ের কোলে এই পর্যটন এলাকায় তিনটি রিসোর্ট, একটি রেঁস্তোরা এবং একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ জানুয়ারী, ২০২২ ১০:৫৪ অপরাহ্ন