শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় তিনদিন ব্যাপী সঙ্গীত ও নৃত্যদলের কর্মশালা শুরু

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ অক্টোবর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    গাইবান্ধায় তিনদিন ব্যাপী সঙ্গীত ও নৃত্যদলের কর্মশালা শুরু

    গাইবান্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশু-কিশোর ও যুবকদের নিয়ে সঙ্গীত ও নৃত্যদলের প্রযোজনা কর্মসূচি “আমরা সবাই ম কুঁড়ি নট নন্দনে ফুটবো” শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৭ অক্টোবর) এ কর্মশালা শুরু হয়ে চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইয়াসমীন আলী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ।

    কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি  শাহ মশিউর রহমান, সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, যুগ্ম সম্পাদক হোসেনুল ইসলাম চুনি, কার্যনির্বাহী সদস্য মাহমুদ ইসলাম মহব্বত, নৃত্য প্রশিক্ষক স্বপন কুমার সাহা, তালযন্ত্র (তবলা) প্রশিক্ষক তোজাম্মেল হক সরকার, তালযন্ত্র সহকারি জাকির হোসেন খান ও রাগীব হাসান সন্তু প্রমুখ।

    কর্মশালায় অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ, উদীচী শিল্পীগোষ্ঠী, বিস্ময় সঙ্গীত বিদ্যালয়, জাহানারা আলম সঙ্গীত বিদ্যালয়, সারেগামা সঙ্গীত বিদ্যালয়, শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীতায়ন, রফিকা গীতি সংস্থা, সুরবানী সংসদ, স্পন্দন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন উপজেলার শিশু-কিশোর ও যুব সঙ্গীত ও নৃত্য শিল্পীবৃন্দ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন