শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে নবাগত সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের যোগদান

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ নভেম্বর, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে নবাগত সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের যোগদান

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মো. মাহমাদুল হাসান যোগদান করেছেন।

    তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে (৩৭তম বিসিএস) প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হয়ে প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। বদলির আদেশ পাওয়ার পর তিনি গত রোববার (২৯ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সোমবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পলাশবাড়ীতে যোগদান করেন। এরআগে তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

    তিনি জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী শাহানা নাজনীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ নভেম্বর, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন