শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ নভেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা

    বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গাইবান্ধায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

    গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক মো. মুকুল মিয়া, যুবলীগ নেতা রাহাদ মাহমুদ রনি, কামনাশীষ দেব বুলেট, রেজাউল করিম রেজা, সনজীব বিশ্বাস বুড়ো, ফুলছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুর ইসলাম সাজু, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, কি পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান লিটন, মোবাশ্বের আহমেদ, শহীদুল ইসলাম প্রমুখ।

    দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান বক্তারা। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ নভেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন