শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে কাজের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে কাজের উদ্বোধন

    গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা সদর থেকে লক্ষীপুর বাজার সড়কে ৫৩৯ মিটার অংশ উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এমপি। এলজিইডির আওতায় এই সড়কটি উন্নয়ন কাজে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা।

    এ উপলক্ষে লক্ষীপুর বাজারের দক্ষিণ পাশে এক সমাবেশে হুইপ গিনি বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্য, তান্ডব ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। অবরোধের নামে তারা বাস পোড়াচ্ছে, মানুষ মারছে, জনজীবন বিপর্যস্ত করার ষড়যন্ত্র করছে। তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আফলাখ হোসেন প্রমুখ। উল্লেখ; আগামী ফেব্রুয়ারী মাসে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:২১ পূর্বাহ্ন