শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    ‘ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এবারের  প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান-২০২৩ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে একটি বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-০৩ আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  অ্যাড. উম্মেল কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. আশিকা জাহান তৈশী। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন