মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত
মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, কাজের লোকসহ সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শুক্রবার বিকালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার উত্তরার বাসায় যান। এসময় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা.বাদশা, ডা.রাজিব, ডা. মুনতাসিরসহ বেশ কয়েকজন। তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপির মহাসচিবসহ তার  বাসার সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন।

তিন জানান, ফখরুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহে চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনা ভাইরাসে আক্রান্ত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা বেশি জটিলতা না থাকলেও তার গলায় খুশখুশে কাশি আছে। অন্যদেরও তেমন কোনো জটিলতা নেই।  আগামী বুধবার ফখরুল আবারো করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করাবেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন