শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান বিদ্যুৎ চৌধুরীর নেতৃত্বে শান্তি সমাবেশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ নভেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন

    পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান বিদ্যুৎ চৌধুরীর নেতৃত্বে শান্তি সমাবেশ

    বিএনপি-জামাতের সন্ত্রাস-সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্র মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর নেতৃতে স্থানীয় চৌমাথা মোড়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, পৌর তাঁতীলীগের সভাপতি ইমরান সরকার রাজু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ রিয়াদসহ অন্যান্যরা। এসময় আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ হরতাল এখন জাদুঘরের বক্স বন্দি হয়েছে। পলাশবাড়ীর সাধারণ মানুষ অবরোধ প্রত্যাখান করে ঘর হতে বেরিয়ে পড়েছে। বাসসহ অন্যান্য যানবাহন সড়কে চলাচল করছে। দেশের মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তাই তারা আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ নভেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন