শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেষ দিনে নির্বাচনী শোডাউনে তৈমূর

    ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি বন্ধ রাখতে চাপ দেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৪৭ অপরাহ্ন

    শেষ দিনে নির্বাচনী শোডাউনে তৈমূর
    শেষ দিনে নির্বাচনী শোডাউনে তৈমূর

    নির্বাচনী প্রচারকাজের শেষ দিনে আজ শুক্রবার ব্যাপক শোডাউন করেছেন সাবেক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। শোডাউন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।

    তৈমূর আলম খন্দকার বলেন, নির্বাচন কক্ষের সিসিটিভি বন্ধ রাখতে বিভিন্ন ভোটকেন্দ্রের কেন্দ্রপ্রধানদের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমি মনে করি, ভোট চুরিতে সুবিধার জন্যই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে অপরাধ দমনের জন্য পুলিশের পক্ষ থেকেই সিসিটিভি স্থাপনের জন্য বলা হয়, সেখানে ভোটকেন্দ্রে সিসিটিভি বন্ধের নির্দেশনার অর্থ কী দাঁড়ায়, সেটা না বোঝার কিছু নেই।


    এর আগে বিকেল সাড়ে চারটায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ থেকে নিজের নির্বাচনী শোডাউন শুরু করেন তৈমুর আলম। সিরাউদ্দৌলা ক্লাব মাঠ থেকে বন্দর বাজার হয়ে আলী আহাম্মদ চুনকা সড়ক ধরে মদনগঞ্জের পায়রা চত্বর এলাকায় গিয়ে বিকেল সাড়ে পাঁচটায় মিছিলটি শেষ হয়। শহর, বন্দর ও রূপগঞ্জ থেকে আসা শত শত কর্মী-সমর্থক বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে তৈমুর আলমের হাতি প্রতীকের পক্ষে ভোট চান। তৈমুর দুই হাত তুলে স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়ানো লোকজন তৈমুরকে হাত নেড়ে অভিবাদন জানান।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর