রিজভীর নেতৃত্বে মতিঝিলে পিকেটিং ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ন

রিজভীর নেতৃত্বে মতিঝিলে পিকেটিং ও সড়ক অবরোধ

এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয় । রোববার সকাল সাতটায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন,নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান শাহবাগ  থানার আহবায়ক  মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহবায়ক জেকে লাভলো ডালি,খিলগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আমির হোসেন,মুগদা থানার আহবায়ক মোঃ কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহবায়ক মোঃ আবু তাহের শাজাহানপুর থানার আহবায়কমোঃ মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন,সদস্য সচিব জসীমউদ্দীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রিজভী আহমেদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাবাহিনিকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেফতার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোন অপশক্তিই টিকবে না।

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১২ নভেম্বর, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১২ নভেম্বর, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১২ নভেম্বর, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ন