শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশালায় হুইপ গিনি

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশালায় হুইপ গিনি

    বেসরকারি সংস্থা ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- ইএসডিও এর আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক কর্মশালা সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।  

    গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন- ইএসডিও গাইবান্ধা প্রজেক্টর ম্যানেজার মো. আব্দুস সামাদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সরোয়ার হোসেন চ ল, ডা: ফাতেমাতুজ জোহরা, ডা: আসমিয়া রিফা, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু প্রমুখ।

    কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পৌর কাউন্সিলর, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অবহিতকরণ কর্মশালায় গাইবান্ধার অসহায় ও হতদরিদ্র মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন