শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত গ্ৰেফতার- ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত গ্ৰেফতার- ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।  নিহত ব্যক্তি রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় দুুইজনকে আটক করেছে।

    গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান,উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তার চাচাতো ভাই শফিকুল ইসলামের দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

    এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ন