শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে আগুন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ নভেম্বর, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে আগুন

    জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি তারা। ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

    এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, ঢাকা থেকে দেরি করে যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ীতে প্রবেশ করে। স্টেশনে যাত্রী নামার পরপর ট্রেনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় ট্রেনে যাত্রী কম ছিল। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
     

    এর আগে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ নভেম্বর, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন