শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রয়োজনে লকডাউনের চিন্তা: স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জানুয়ারী, ২০২২ ০১:৪৮ অপরাহ্ন

    প্রয়োজনে লকডাউনের চিন্তা: স্বাস্থ্যমন্ত্রী
    স্বাস্থ্যমন্ত্রী

    সরকারের ১১টি গাইড লাইন মেনে চললে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রয়োজনে লকডাউনের চিন্তা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

    আজ শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন।

    জাহিদ মালেক বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। গতকালের হিসাবে একদিনে চার হাজার চারশ জন সংক্রামিত হয়েছে। এ হিসাবে সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আমাদের সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে টিকা নিতে হবে।

    তিনি বলেন, আমাদের টিকার কোনো ঘাটতি নেই। এরই মধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। আর প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে।  প্রতিটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও দশ বেডের ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রী।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর