শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৬৯২ বোতল মদ জব্দ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৬৯২ বোতল মদ জব্দ

    গাইবান্ধা সদর উপজেলায় বিক্রির সময় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী।

    মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পালিয়ে যাওয়া মাদক কারবারি ব্যক্তিরা হলেন-  উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর জাহিদুল ইসলাম (৩৬) ও মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কামারজানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এরই মধ্যে মাদক কারবারি জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া পালিয়ে গেছে।

    ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন