শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেন যারা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ন

    গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনলেন যারা

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র কিনলেন যারা তারা হলেন জাতীয়পার্টির সাবেক মন্ত্রী এ নির্বাচনী আসনের ৬ বারের এমপি মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী’র ছেলে ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, জাপা’র কেন্দ্রীয় নেতা অ্যাড. মমতাজ উদ্দিন ও সদ্য জাপাতে যোগদানকৃত আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ প্রমুখ।

    প্রার্থীরা স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টির ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে হতে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল হক সাচ্চা’র সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি আগামী ২৩ নভেম্বর মনোয়ননপত্র কিনবেন বলে জানান। এ আসনে দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ন