শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ধান চাল সংগ্রহ অভিযান

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ নভেম্বর, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ধান চাল সংগ্রহ অভিযান

    অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভাচুয়ালীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

    গাইবান্ধায় ভার্চুয়ালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আইয়াল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মো. খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেনা মোস্তফা কামাল, চালকল মালিক সমিতির সভাপতি মো. নাজির হোসেন প্রধান, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে গাইবান্ধা জেলায় ১১টি খাদ্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ৩৮৫ মে. টন চাল ও ৪ হাজার ৪৬৮ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে জেলায় এবারে ৩ লাখ ৮০ হাজার ৭৮ মে. টন চাল উৎপাদিত হবে বলে তারা আশা করছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ নভেম্বর, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ন