রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল ও সড়ক অবরোধ

এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহা্সচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল সাতটায় রাজধানীর বনানীর কামাল আর্তাতুক সড়কে মিছিলটিতে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহযুব বিষয়ক সম্পাদক,মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক  সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ঢাকা জেলা বিএনপির সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট, বিল্টু, নবাবগন্জ উপজেলা বিএনপির সেক্রেটারিখন্দকার আবুল কালাম, ধামরাই  উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ সভাপতি মাহাবুব মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম সিকদার রানা ,সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।




রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২৬ নভেম্বর, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৬ নভেম্বর, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২৬ নভেম্বর, ২০২৩ ০৯:২৬ পূর্বাহ্ন