শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোট দিয়ে জানালেন গণমাধ্যমকে

    নৌকার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত আইভী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ন

    নৌকার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত আইভী
    আইভী

    জেতার বিষয়ে শতভাগ নিশ্চিত আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।


    পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইভী নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছিলাম স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড নং ৩, ৫, ১৭, ১৮, ২০ এসব জায়গায় খুবই স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড ৯, ২৩ এ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি। যাতে উৎসবমুখর পরিবেশে আমার লোকগুলো ভোট দিতে পারে। আমি শতভাগ নিশ্চিত নৌকা ইনশাআল্লাহ জিতবেই। আইভী ইনশাআল্লাহ জিতবেই।

    তিনি আরও বলেন, এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো তারা যেন ভোটারদের ভোট দেওয়ার জন্য একটু সহজ করে দেয় সবাইকে। কোনো কেন্দ্র যেন স্লো না রাখে। সবাই যেন দ্রুত ভোট দিতে পারে। আইভী বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।

    এর আগে অপর মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোট দিয়ে সুস্ঠু ভোট হলে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশার কথা জানান।#




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর