শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৪তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশন

    ব্যাচমেটেদের প্রতি নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জানুয়ারী, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

     ব্যাচমেটেদের প্রতি নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা
    মোহাম্মদ আবদুল হামিদ মিয়া

    ২৪তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় ব্যাচমেটদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আবদূল হামিদ মিয়া।

    নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘প্রিয় ব্যাচমেট, আস্সালামুআলাইকুম। ২৪তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তোমাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবনির্বাচিত কমিটির সকলের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। একই সাথে সকল অংশগ্রহণকারী  বন্ধুদের জন্য নিরন্তর শুভ কামনা করছি। একটি অসাধারণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন এর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ । প্রত্যাশা রাখছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ২৪ তম ব্যাচকে সর্বক্ষেত্রে একটি গ্রহণযোগ্য ব্যাচ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব, ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে তোমাদের সুচিন্তিত পরামর্শ, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে….

    বিনীত
    তোমাদেরই মোহাম্মদ আবদূল হামিদ মিয়া
    (উপসচিব )
    প্রধান রাজস্ব কর্মকর্তা,
    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর