শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ক্রীড়া সচিবের শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জানুয়ারী, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ক্রীড়া সচিবের শ্রদ্ধা নিবেদন
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সচিব মেজবাহ উদ্দিনের শ্রদ্ধা

    ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নব নিযুক্ত সচিব মেজবাহ উদ্দিন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের মরহুম সদস্যদের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া নব নিযুক্ত সচিব মেজবাহ উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
    শ্রদ্ধা নিবেদনের সময় সচিব মেজবাহ উদ্দিনের সাথে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মেজবাহ উদ্দিন গত বুধবার  (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে যোগদান করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিদায়ী সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

    এর আগে গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর