জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

দীর্ঘদিন পর মাঠে নেমেছে বিএনপি। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্য জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজনের মধ্য দিয়ে ফের প্রকাশ্য রাজনীতিতে আসলেন দলটির নেতাকর্মীরা। বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করা হলেও আগেই বহু নেতাকর্মী জড়ো হন সেখানে। তবে এতে দলটির শীর্ষ নেতাদের তেমন উপস্থিতি দেখা যায়নি। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাই অংশগ্রহণ করেন বেশি। বেলা ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সারাদেশে জেলায় জেলায় একই কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে ঘোষণা অনুযায়ী একই সময়ে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে বেলা ১১টায় একই কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সে মানববন্ধন করবে। এলডিপি জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে। গণ ফোরাম ও পিপলস পার্টি হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে মানববন্ধন করবে। গণ অধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংকে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একই সময়ে মানববন্ধন করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) পুরানা পল্টন দলীয় অফিসের সামনে মানববন্ধন করবে। লেবার পার্টি তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে বেলা ১২টায়, এবি পার্টি বেলা ৩টায় বিজয় চত্বর বিজয় নগর ৭১ হোটেলের সামনে মানববন্ধন করবে বলে জানানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১০ ডিসেম্বর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১০ ডিসেম্বর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১০ ডিসেম্বর, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন