শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় গোল টেবিল বৈঠক: ‘নির্বাচন এলেই বাড়ে সাইবার বুলিং’

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় গোল টেবিল বৈঠক: ‘নির্বাচন এলেই বাড়ে সাইবার বুলিং’

    ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং বাড়ছে। নির্বাচন এলেই সবার মধ্যে এ নিয়ে আতংক কাজ করে। শিশুদের মনেও গুজব বিষবাস্প ছড়াচ্ছে। সবাইকে সাইবার বুলিং, কুতথ্য, গুজব নিয়ে সতর্ক থাকতে হবে।’

    সোমবার (১১ ডিসেম্বর) অবলম্বন কনফারেন্স রুমে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে ‘সমাজে কুতথ্য ও নাগরিকদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে স ালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী এবং ধারণাপত্র উপস্থাপন করেন নারীনেত্রী অঞ্জলী রানী দেবী। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

    বৈঠকে বক্তারা আরও বলেন, সমাজে শিশুদের মনে বিষবাস্প প্রবেশ করানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এ কারণেই বাড়ছে।  বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়ালোশন হয়। সেগুলো প্রতিরোধে এখনই সচেতন না হলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আরো ঝুকিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা।

    জনউদ্যোগ গাইবান্ধার আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে বৈঠকে আরও আলোচনা করেন  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান,  পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক কামাল, শিক্ষক সাখোয়াত হোসেন, অশোক সাহা, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, গোলাম রব্বানী মুসা, জিআরডিএঅ এর নির্বাহী পরিচালক আসাদুর রহমান, সেভ দ্যা চিলড্রেন এর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী নাজমা বেগম ও ইয়্যুথ ফোরামের সুচিত্রা মুর্মু তৃষ্ণা প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন