শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবিতে

    গাইবান্ধায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন

    ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবীতে দেশব্যাপী'' ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সামনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাকসিস সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র নেতা জিয়াউল হক জনি, বাকসিসের জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাবেক সভাপতি এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী, সচেতন অভিভাবক রাউফা রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক দিনার আকতার প্রমুখ।

    উদ্বোধন অনুষ্ঠান থেকে বক্তারা দাবি করেন অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল কর, প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া যাবে না, নবম দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না।আরও বলেন ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মুল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বর ভিত্তিক মুল্যায়ন পদ্ধতি চালু, ধারাবাহিক মুল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা যাবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরপর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল কর। সেইসাথে এই বিকলাঙ্গ শিক্ষাক্রম বাতিলের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন