শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন

    গাইবান্ধায় তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ

    একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও  বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন।

    সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধরন সম্পাদক রেবুতি বর্মন, সদস্য আব্দুল্যাহ সরকার, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তপন কুমার বর্মন,বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য  অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

    বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয়  নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি  বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন