শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নারায়ণগঞ্জে নুতন ডিসি মঞ্জুরুল হাফিজের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন

    নারায়ণগঞ্জে নুতন ডিসি মঞ্জুরুল হাফিজের যোগদান
    নারায়ণগঞ্জ ডিসি মঞ্জুরুল হাফিজ

    নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মঞ্জুরুল হাফিজ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নতুন ডিসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    এর আগে ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

    নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।

    সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন। এক বছরের মাথায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো।

    যোগদান করে নারায়ণগঞ্জে নুতন ডিসি মো. মঞ্জুরুল হাফিজ তার ফেসবুকে লিখেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর