শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে

    জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রতিদ্ব›িদ্ধতা করবে। জাতীয় পার্টি নির্বাচনমুখি দল। নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করবে এমন আশ্বাস আমরা পেয়েছি। মজিবুল হক চুন্নু রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

    জাতীয় পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস পেয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য সরকারি দল আওয়ামী লীগের সাথে নির্বাচনী কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি।
    মুজিবুল হক চুন্নু বলেন, আমারা চাই সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আমরা নির্বাচনমুখি দল। আগামীকাল সোমবার দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

    তিনি বলেন, জাতীয় পার্টি ২৮৩টি আসনে নির্বাচন করছে। সেখানে অন্য দলের প্রার্থী আছে, স্বতন্ত্র আছে কিংবা বিদ্রোহী প্রার্থী আছে এগুলো  চিন্তা করছি না। বেশিরভাগ আসনেই জাতীয় পার্টি জয়লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর