শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ন

    মোহাম্মদপুর থেকে  কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

    রাজধানীর  মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে  কিশোর গ্যাং ‘‘কিং অব মোচর’’ ও “ভাইব্বা ল কিং”র  ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

    আটককৃতরা হচ্ছে-   মোঃ হৃদয় (২০),  মোঃ রাসেল(২০),  মোঃ শাওন(২২),  মোঃ তাওহীদ(২০),  মোঃ রাসেদ (২০), ও মোঃ খাইরুল ইসলাম (১৯)।

    সোমবার র‌্যাব -৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুপুরে মোহাম্মদপুর থানার  চাঁদ উদ্যান এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে  ‘‘কিং অব মোচর’’ ও “ভাইব্বা ল কিং” কিশোর গ্যাং গ্রুপের ৬ সদস্যকে আটক করা হয়।   

    র‌্যাব -৩ এর সহকারী পুলিশ সুপার  ফারজানা হক জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি  দল  জানতে পারে , রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কতিপয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি  দল  আজ দুপুর সোয়া ১ টার দিকে মোহাম্মদপুর থানার  চাঁদ উদ্যান এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে  ‘‘কিং অব মোচর’’ ও “ভাইব্বা ল কিং” কিশোর গ্যাং গ্রুপের ৬ সদস্যকে আটক করা হয়।   

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা র‌্যাবের কাছে স্বীকার করে জানায়, গত রোববার  ‘‘কিং অব মোচর’’ কিশোর গ্যাং'র দুই সদস্যের জন্মদিন ছিল।  এ জন্মদিন পালন করার জন্য তারা চাঁদ উদ্যান এলাকায় কনসার্ট এর আয়োজন করতে চেয়েছিল। পরে এ অনুষ্টানকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বনধ ‘‘কিং অব মোচর’’ কিশোর গ্যাং এর সদস্যরা “ভাইব্বা ল কিং” কিশোর গ্যাং এর সদস্যদের উপর হামলা করে। এতে উভয় গ্রুপের সদস্যরা  ক্ষিপ্ত হয়ে পথচারীদের উপর এলোপাথাড়ি আক্রমণ করে।

    র‌্যাব -৩ এর এ কর্মকর্তা আরো জানান,  উভয় গ্যাং গ্রুপের সদস্যরা এলাকায়  আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিক্সা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদেরকে টার্গেট করে যাত্রীদের ব্যাগ/পার্টস ছিনতাই করে থাকে। তারা লালতলা তিন রাস্তার মোড়ে দলবদ্ধভাবে দাড়িয়ে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। তাদের অপরাধমূলক ও উশৃঙ্খল আচরণে এলাকাবাসী অতিষ্ট। এছাড়াও ধৃত ব্যক্তিরা মোহাম্মদপুর বেরিবাধ এলাকায় সংঘবদ্ধ হয়ে অপরাধ বিভিন্ন ধরনের কর্মকান্ড চালাতো বলে স্বীকার করেছে।

    ফারজানা হক জানান,  এ দু'টি কিশোর গ্যাং গ্রুপে ২৫/৩০ জন সদস্য রয়েছে যারা সংঘবদ্ধভাবে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া  গত ২২ নভেম্বর ২০২১ তারিখে র‌্যাব সদস্যরা  “ভাইব্বা ল কিং” কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে গ্রেফতার করে। কিন্তু তারা জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িত হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর