শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২৩ ০৮:১২ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শেষ সীমানা বাধের পাশে একটি জঙ্গল থেকে ছাব্বির মিয়া (১১) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শংকর গঞ্জ বাজার সংলগ্ন আলাই নদীর বাঁধের একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

    ছাব্বির মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের আনিছুর রহমান খুরুর ছেলে ও রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

    স্বজনরা জানায়, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে হঠাৎ করে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়। এরই একপর্যায়ে ওই স্থানে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখে পায়। এসময় একটি বস্তা ও জ্যাকেট পড়েছিল।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন,খবর পেয়ে ছাব্বির হোসেন নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

     উল্লেখ্য যে ঘটনাস্থল সাঘাটা ও গোবিন্দগঞ্জ  দুই উপজেলার মাঝামাঝি হওয়ায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি হয়েছিল।।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ডিসেম্বর, ২০২৩ ০৮:১২ পূর্বাহ্ন