শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে কথিত জিনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে কথিত জিনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাবু মন্ডল (৫০) নামে এক প্রতারক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ছয় মাসে অনেক মানুষকে বোকা বানিয়ে দু’টি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

    বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামছুল আলম শাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বাবু মন্ডল (৫০) ওই গ্রামের বাসিন্দা।

    পুলিশ জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মন্ডল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। গভীর রাতে মোবাইলে কল দিয়ে তিনি জিনের বাদশা পরিচয়ে কথা বলতেন। প্রথমে নামাজ, কালাম পড়া হয়েছে কিনা জানতে চাওয়া ছাড়াও বিভিন্ন কৌশলে কথা বলে সম্পর্ক গড়ে তুলতেন। পরবর্তীতে মসজিদে জায়নামাজ দেওয়া ও দান-খয়রাত করলে স্বর্ণালংকার এবং ধন-সম্পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নেয়। স¤প্রতি এমন অভিযোগে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়।

    বাবু মন্ডল গত ছয় মাসে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর তার কাছে থাকা মোবাইলের দুই সিমে বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে আট লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ।

    গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামছুল আলম শাহ বলেন, বাবু মন্ডল জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মন্ডল প্রতারণার কথা স্বীকার করেছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন