শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গ্রেপ্তারের গুজব ছড়ানোর অভিযোগ চুন্নুর

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ন

    গ্রেপ্তারের গুজব ছড়ানোর অভিযোগ চুন্নুর

    জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। এটি একটি অপপ্রচার। ভুয়া সংবাদ। বদ উদ্দেশ্য থেকে এসব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

    বুধবার (২০ ডিসেম্বর) তাকে গ্রেপ্তারের গুজবের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

    চুন্নু বলেন, আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হবে। এর পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। এসব ছড়িয়ে আমাকে নির্বাচন থেকে নিবৃত করা যাবে না।

    নির্বাচন একটি চ্যালেঞ্জিং গেম এ কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে নির্বাচনে আমরা ভালো ফল করব। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় কিশোরগঞ্জ-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি সাধ্যমতো এলাকার উন্নয়ন করেছি। সমস্যা নিয়ে সংসদে কথা বলেছি। আশা করি, এলাকার ভোটারদের সমর্থন পেলে এবারও ভালো ফল করব।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর