শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তিতাসের গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে: নসরুল হামিদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    তিতাসের গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে: নসরুল হামিদ
    নসরুল হামিদ

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।  গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
    প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে এসব কথা বলেন। কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধির দরুন গ্যাসের চাপ কিছুটা কম বিরাজমান। গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত জানাতে হবে।  অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে। তিতাসের বিদ্যমান প্রকল্প আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতকে সামনে রেখে প্রকল্প নিলে আগামী প্রজন্ম ভালো সেবা পাবে। গ্যাসের প্রেশার সর্বত্র একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে।

    অবৈধ সংযোগ প্রসঙ্গে তিতাস জানায় যে, নভেম্বর-২০২১ মাসে ২৫ কিলোমিটার, ডিসেম্বর-২০২১ মাসে ২৪.১ কিলোমিটার ও ১৬ জানুয়ারি -২০২২ পর্যন্ত ১৬ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস আরও জানায় যে, সরকারি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রয়ের ৭৪৫.২২ কোটি টাকা এবং বেসরকারি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রয়ের ৫৬২০.২৫ কোটি টাকা বকেয়া রয়েছে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রাহকদের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে বলেন, প্রায় ৬৩৬৫ কোটি টাকা বকেয়া থাকার জন্য সেবা ধর্মী অনেক প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ সময় তিনি স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম জোরধার করার নির্দেশ দেন।
    এ সময় অন্যান্যদের মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর