শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুরের মৃত্যু

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ন

    গাইবান্ধায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুরের মৃত্যু

    গাইবান্ধা সদরে নাতি জামাইয়ের ধারালো ছুরিকাঘাতে নানা শ্বশুরের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নাতি জামাই আমির হামজা। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালি ইউনিয়নের পুলবন্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নাতি জামাই ময়জাল মিয়া (৭০) বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্ৰামের মুত্যু রিয়াজ উদ্দিনের পুত্র। অভিযুক্ত আমির হামজা একই গ্ৰামের আশরাফুল ইসলামের জামাই‌। তিনি বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে পুলবন্দি বাজারের একটি দোকানের কর্মচারী মুরাদ মিয়াকে মারপিট করেন আমির হামজা।

    খবর পেয়ে মুরাদের বাবা আব্দুল আজিজ ও দাদা ময়জাল হক বাজারে আসেন। এ সময় আমির হামজা তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে আমির হামজা তার পকেটে থাকা ধারালো ছুরি দিয়ে ময়জাল হকের বুক ও পেটে আঘাত করে। এতে গুরুতর আহত ময়জালকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।

    পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। স্বজনদের অভিযোগ, আমির হামজা পকেটে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে ময়জাল হকের মৃত্যু হয়েছে। দাদন ব্যবসায় জড়িত আমির হামজা দীর্ঘদিন ধরেই নানা অপকর্মসহ লোকজনকে মারধর করে আসছিলো।

    কিছুদিন আগেও আমির হামজা মুরাদের বড় ভাই মাসুদকে ধারালো ছুরি নিয়ে ধাওয়া করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ছুরিকাঘাতে ময়জাল হকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আমির হামজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ন