শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এরশাদের ছবি ব্যবহার করে নির্বাচনী পোষ্টার

    গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন

    গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শনিবার দুপুরে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) বিচারক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

    আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুক্রবার রাতে আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট'’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেন তিনি। নিয়ম অনুযায়ী শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন।

    নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ ধারা অনুযায়ী প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। নোটিশে রোববার বিকেল ৩ টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে স্ব-শরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন